অধ্যায় ১ / ৯
শুরুর আগে
অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, এন্ট্রি ফি আর নিজের ম্যাচ কোথায় দেখবে — প্রথম ম্যাচের আগে এটুকু জেনে নাও।
অ্যাকাউন্ট ও প্রোফাইল
- eKickHub-এ খেলতে অনুমোদিত (approved) অ্যাকাউন্ট লাগবে। একজনের একটাই অ্যাকাউন্ট — একাধিক অ্যাকাউন্ট ধরা পড়লে সবগুলো ব্যান হতে পারে।
- প্রোফাইলের Konami UID (যেমন ADES-888-999-666), ডিভাইস আর ফেসবুক আইডি সবসময় সঠিক রাখতে হবে — ম্যাচে এগুলোই মেলানো হয়।
- নাম ও ছবি আসল হতে হবে। ভুয়া নাম বা অন্যের ছবি দিলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
মনে রাখো:ইনফো বদলাতে Settings পেইজে যাও। ম্যাচডের দিনে বদলানোর শেষ সময় অধ্যায় ৬-এ দেখো।
রেজিস্ট্রেশন
- ১কম্পিটিশনের পেইজে Register চাপো আর ফর্ম পূরণ করো।
- ২যেখানে চাওয়া হয়, নিজের Facebook পোস্টের লিংক দাও। একটা পোস্ট একবারই ব্যবহার করা যায় — অন্যের পোস্ট দিলে রেজিস্ট্রেশন বাতিল।
- ৩রেজিস্ট্রেশন প্রথমে Pending থাকে। চিফ / এডমিন / মডারেটর approve বা reject করলে bell-এ নোটিফিকেশন আসবে।
মনে রাখো:8v8 / 11v11 টিম কম্পিটিশনে শুধু টিম ম্যানেজার রেজিস্টার করতে পারে, ফি কাটে টিম wallet থেকে। 2v2–6v6-এ যে রেজিস্টার করে, ফি কাটে তার নিজের GC থেকে।
এন্ট্রি ফি ও রিফান্ড
- এন্ট্রি ফি হতে পারে GC, bKash (BDT) বা দুটোই — কম্পিটিশনের Info ট্যাবে লেখা থাকে।
- স্টাফ রেজিস্ট্রেশন reject করলে GC ফি সাথে সাথে যে দিয়েছিল তার কাছে ফেরত যায়। bKash ফি ফেরত দেওয়া হয় হাতে।
- নিজে রেজিস্ট্রেশন cancel করলে কোনো রিফান্ড নেই।
- রিফান্ড হয়ে যাওয়া এন্ট্রি আর approve হয় না — আবার নতুন করে রেজিস্টার করতে হবে।
নিজের ম্যাচ কোথায় দেখবে
- কম্পিটিশনের My Match ট্যাব অথবা প্রোফাইলের Competition ট্যাব নিজ দায়িত্বে নিয়মিত চেক করতে হবে, আর নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে হবে।
- ম্যাচের ৩০ মিনিট আগে bell-এ নোটিফিকেশন আসে। অ্যাপ install করে Turn on match alerts চালু রাখলে ফোনেও push আসবে।
- রেফারি ম্যাচ গ্রুপে Day invite দেন — সেই লিংক থেকে ম্যাচ রুমে ঢোকা যায়।
- ম্যাচ শুরুর আগে নির্ধারিত ম্যাচ রুম / গ্রুপে যোগ দিয়ে OK ইমোজি বা টিমের নাম লিখে উপস্থিতি জানাতে হবে।
সতর্কতা:নোটিফিকেশন না আসা বা না দেখা কোনো অজুহাত নয় — ম্যাচ মিস হলে দায় প্লেয়ারের।
